• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

দেওয়ানগঞ্জর চর আমখাওয়া ইউনিয়ন কে মডেল করতে দলীয় মনোনয়ন জমা দিলেন আবুশামা আকন্দ

এম.এফ.এ মাকাম ঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নকে দুনীতি মুক্ত ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান পদে প্রার্থী হতে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়েছেন, বিশিষ্ট সমাজ সেবক, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব আবুশামা আকন্দ।

তিনি বৃহঃবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা দলীয় কার্যলয় বকুল তলা থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহকরে জমা দিয়েছেন।

তিনি দেওয়ানগঞ্জ উপজেলার ২ নং চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) প্রত্যাশী।

জানা গেছে, ১৯৮৮ সন থেকে ছাত্র থেকে চরআমখাওয়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্যের মধ্য দিয়ে বঙ্গ বন্ধুর আদর্শ ধারন করেন। তিনি ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ সানন্দ বাড়ী থানা শাখার দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ছাত্রলীগের সাংগঠনিক থানা শাখার দায়িত্ব পালন করেন।

২০০৩ সাল থেকে চরআমখাওয়া ইউনিয়ন যুবলীগের যুগ্নসাধারন সম্পাদক ও বর্তমান আওয়ামী যুবলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি
ইউনিয়নে একজন জনবান্ধব,সমাজ সেবক হিসাবে পরিচিত লাভ করেছেন।

বানভাসী ও দরিদ্র পরিবারদের সাহায্য সহযোগিতা, ধর্মীয় অনুষ্ঠানে দান করে আসছেন।

আবুশামা আকন্দ সানন্দ বাড়ী আকন্দ পাড়া সম্ভ্রান্ত মরহুম আব্দুর রফিক আকন্দের সু- যোগ্য সন্তান।

তিনি স্থানীয় ও জাতীয় নির্বাচনে দল সমর্থিত প্রার্থী এবং দলীয় সব কর্মসূচিতে নিষ্ঠার সঙ্গে কাজ করেছে বলে মনোনয়ন জমাকালে তিনি গনমাধ্যম কর্মীদের জানান।

তিনি বলেন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়ে বঙ্গ বন্ধুর ও মাননীয় প্রধান মন্ত্রীকে ডিজিটাল ও দুর্নীতি মুক্ত ইউনিয়ন হিসাবে উপহার দেবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।