• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

বকশীগঞ্জের শিক্ষক জাহিদুল ইসলাম পলাশ সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি ঃ
জামালপুরের বকশীগঞ্জের খেওয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: জাহিদুল ইসলাম পলাশ সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হয়েছেন। করোনাকালে অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠে সংযুক্ত রাখতে বিশেষ অবদান রাখায় ১৭ এপ্রিল বিকালে এটুআই কর্তৃক পরিচালিত বিশ্বের সর্ববৃহৎ অনলাইন প্লাটফর্ম শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষ তাকে সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত করেন।
তিনি করোনাকালে সর্বপ্রথম অনলাইন স্কুল ময়মনসিংহ অনলাইন স্কুলের একজন এডিটর এবং প্রাথমিকে সর্বপ্রথম অনলাইন স্কুল বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেইজের প্রতিষ্ঠাকালীণ এডমিন এছাড়াও জামালপুর অনলাইন প্রাইমারী স্কুলের এডমিন হিসেবে দ্বায়িত্ব পালন করে যাচ্ছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এটুআই কর্তৃক পরিচালিত ”ঘরে বসে শিখি” ফেসবুক পেইজ সহ সারাদেশের বিভিন্ন ফেসবুক পেইজে লাইভ ক্লাস নিয়ে করোনাকালে শিক্ষার্থীদের কাছে অত্যন্ত পরিচিত হয়েছেন গণিতের এই মাষ্টার ট্রেইনার।
জানা গেছে এটুআই থেকে ঘোষিত আইসিটি ফর জেলা শিক্ষক অ্যাম্বাসেডর প্রোগ্রামে এবং শিক্ষক বাতায়নে সেরা কনটেন্ট নির্মাতা হিসেবে কাজ করে যাচ্ছেন।
উপজেলা গ্রামীন এলাকায় থেকে যেখানে প্রায় সময় বিদ্যুৎ এবং ইন্টারনেটের সমস্যা, সেখানে থেকে নানা প্রতিকুলতার মাঝে ২০২০ সালের মার্চ মাস থেকে লাইভ ক্লাস নিয়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আলোর মুখ দেখিয়েছেন এ জাহিদুল ইসলাম পলাশ।
জাহিদুল ইসলাম পলাশ সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হওয়ায় খেওয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে আনন্দ বিরাজ করছে, এছাড়াও বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেইজের এবং জামালপুর অনলাইন প্রাইমারী স্কুলের শিক্ষকগণ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
###


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।