• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

বকশীগঞ্জে চার জনকে কুপিয়ে জখমের পর মামলা তুলে নিতে হুমকি!

এম.সম্প্রাট হোসেন ঃ
জামালপুরের বকশীগঞ্জে শিমুল গাছের তুলাকে পারাকে কেন্দ্র এক পরিবারের চার জনকে কুপিয়ে জখমের পর মামলা তুলে নিতে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে করে ওই পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
হামলার শিকার পরিবার ও মামলা সূত্রে জানা যায় গত ১৫ এপ্রিল উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর নতুন বাঁশকান্দা গ্রামের খোরশেদ আলমের জমিতে থাকা শিমুল গাছের তুলা জোরপূর্বক পারতে যায় একই এলাকার প্রভাবশালী শহিদুল্লাহ মিয়া, লুৎফর রহমান, শফিউল্লাহ, শরিফ গংরা।
এ সময় জমির মালিক খোরশেদ আলমের স্ত্রী সেলিনা বেগম তুলা তুলতে বাধা প্রদান করলে তাকে কুপিয়ে জখম করা হয়। এক পর্যায়ে খোরশেদ আলম তার স্ত্রীকে উদ্ধার করতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। খোরশেদ আলমের ভাই আবু সাইদ ও আবু সাইদের স্ত্রী আয়েশা বেগম এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে জখম করে শহিদুল্লাহ গংরা। চারজনকে কুপিয়ে জখমের পর খোরশেদ আলমের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে ৬ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর আসামিরা আরো ক্ষিপ্ত হয়। তারা মামলা তুলে নিতে বিভিন্নভাবে ভিকটিম পরিবারকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন বলে অভিযোগ উঠেছে। এতে করে ওই পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। বর্তমানে আহতরা বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এামলার বাদী সেলিনা বেগম এই মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বকশীগঞ্জ থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ফিরোজ মিয়া জানান, ইতোমধ্যে এই মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।