তানভীর আহমেদ হীরাঃ
জামালপুরের বকশীগঞ্জে কাঠ বোঝাই ট্রলি উল্টে এক চালকের মৃত্যু ও এক সহকারী আহত হওয়ার ঘটনা ঘটেছে।
নিহত পরিচয় দেওয়ানগঞ্জের বেলতৈল গ্রামের বিলাত মিয়ার ছেলে সুলতান আলী(৩৪) এবং আহত একই উপজেলার মো, রং মিয়ার ছেলে আবদুল রহিম।
বুধবার (২জুন) রাত ১০টার সময় জামালপুর-রৌমারী সড়কের বকশীগঞ্জ পৌরসভার পাখিমারা এলাকায় ট্রলিটি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সুলতান নামের এক চালাক ঘটনাস্থলে দুর্ঘটনার শিকার হয়ে মুত্যু বরণ করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, ঘটনার সত্যতার স্বীকার করে বলেন এ ঘটনায় আরো একজন সহকারী চালক গুরুত্বর আহত হয়েছে।