• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

জামালপুর শহরের উত্তর কুটুরিয়ায় জমি দখলের চেষ্টা, প্রতিপক্ষের হামলায় আহত-৩

 

নিজস্ব প্রতিবেদক
জামালপুর পৌর বাসষ্ট্যান্ড সংলগ্ন উত্তর কুটুরিয়া এলাকায় জোরপূর্বক জমি দখলের চেষ্টায় প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, জামালপুর পৌর বাসষ্ট্যান্ড সংলগ্ন উত্তর কুটুরিয়া এলাকায় ১১.৫ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছে বানিয়া বাজার ডাকপাড়া এলাকার আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী জমির মালিক মোছা. নাছিমা শেখ। গত ৬ জুন আনুমানিক বিকাল ৫টার দিকে ওই জমিতে মাটি ভরাটের কাজ চলছিল। এ সময় বিবাদী পক্ষ উত্তর কুটুরিয়া নয়াপাড়া এলাকার মৃত হল্টু শেখের ছেলে মো. আজিজ, মো. বেলালসহ আরও ৪ থেকে ৫ জন জোরপূর্বক জমি দখল করার উদ্দেশ্যে রামদা, লোহার রড ও লাটিসোঠা নিয়ে নাছিমার দখলকৃত ভূমিতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাদের গালিগালাজের বিষয়ে ভূমির আরেক মালিক মো. সুমন মিয়া নিষেধ করলে বিবাদী পক্ষের মো. বেলালের নেতৃত্বে সুমন মিয়াকে এলোপাথারি লোহার রড ও লাটিসোটা দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এ সময় বিবাদী মো. আজিজের হাতে থাকা রামদা দিয়ে সুমন মিয়াকে মাথায় কুপ দিলে গুরুত্বর আহত হয়। আহত সুমনের পকেটে থাকা ২ হাজার টাকা বিবাদীরা নিয়ে যায়। সেখান থেকে সুমন মিয়াকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাদীর পক্ষে ২ নম্বর সাক্ষী মো. রাজন শেখের কাছে থাকা একটি স্মার্ট ফোন বিবাদীর লোকজনেরা নিয়ে যায়। একই সাথে রাজনের মোটর সাইকেল ভাংচুর করে বিবাদীরা।

স্থানীয়রা জানায়, উত্তর কুটুরিয়া নয়াপাড়া এলাকার মৃত হল্টু শেখের ছেলে মো. আজিজ মানুষের জোরপূর্বক ভূমি দখল করে আসছে। এরই অংশ হিসেবে গত ৬ জুন বিকেলে নাছিমা শেখের ক্রয়কৃত ভূমিতে তারা এসে জোরপূর্বক ভূমি দখল করার চেষ্টা করে। একপর্যায়ে তারা লাটিসোটা দিয়ে মারপিট করে। এ ঘটনায় নাছিমা শেখের লোকজন আহত হয়।

এদিকে জোরপূর্বক ভূমি দখলের ঘটনায় মোছা. নাছিমা শেখ বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি অভিযোগ (জিডি) দায়ের করেছেন। তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।