• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

জামালপুরে গৃহবধুর লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সদর উপজেলায় আখি বেগম (২১) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে স্বামীর বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়। গৃহবধূ আখি বেগম সদর উপজেলার পশ্চিম কুচনধার গ্রামের নুরুল হকের মেয়ে।
গৃহবধূর পিতা নুরুল হক বলেন, গত সাত মাস আগে হরিণাকান্দা গ্রামের হেলী মিয়ার ছেলে মিলন মিয়ার (২৫) সাথে তার মেয়ের বিয়ে হয়। এক সপ্তাহ আগে জোর করে তার বাড়ী থেকে মেয়েকে নিয়ে যায় স্বামী মিলন মিয়া। তার মেয়েকে প্রায়ই মারধর ও নির্যাতন করা হত। তাকে হত্যা করা হয়েছে বলে দাবী করেন নুরুল হক।
নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর টিপু সুলতান জানান, সদর উপজেলার হরিণাকান্দা গ্রামের হেলী মিয়ার ছেলে মিলন মিয়ার স্ত্রী আখি বেগম পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, পরিবারের লোকজন মুমূর্ষু আবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শেখ হাসিনা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে জামালপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।