• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুরে ভূমি সেবা সপ্তাহ সমাপনী ও এলএ চেক বিতরণ

আলী আকবরঃ
জামালপুরে ভূমি সেবা সপ্তাহ সমাপনী ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ মালিকদের মধ্যে
এল এ চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে পৌর ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাপনী অনু্ষ্টানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রফিকুল ইসলাম।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মোর্শেদা জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান,রেভিনিউ ডেপুটি কালেক্টর মাহমুদা বেগম ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার প্রমুখ।
চলতি ৩০ জুন থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেওয়া বন্ধ হবে।
এখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। তাই সকল শ্রেণির ভূমি মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আসার আহ্বান জানান বক্তারা।
চলমান সেবা সপ্তাহে অনলাইনে মাধ্যমে ৪ হাজার ৪৮ জন ভূমি মালিক উন্নয়ন কর আওতায় নিবন্ধিত হয়েছে। এছাড়াও১৪৫টি ই-নামজারী আবেদন নিবন্ধিত হয়েছে।
দুই শতাধিক ডিসিআর প্রদান করা হয়।
অনলাইনে মাধ্যমে ৭টি লাইসেন্স নবায়ন করা হয়। পাশাপাশি খাস জমি বন্দোবস্তের আবেদন গ্রহণ করা হয়েছে।
পরে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ মালিকদের মধ্যে ৯ কোটি ৭৭ লক্ষ ৪০ হাজার টাকার এল এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোর্শেদা জামান।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।