• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুরে পৃথক স্থান থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি ঃ

জামালপুরের দুই উপজেলা থেকে পৃথক দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জামালপুর সদর উপজেলার তিতপল্লা থেকে এক বৃদ্ধ ও দুপুরে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল লতিফ মিয়া জানান, উপজেলার আওনা ইউনিয়নের স্থল পশ্চিমপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে গার্মেন্টস কর্মী পারভেজ মিয়া সুমন (২৭) রোববার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সোমবার সকালে স্বজন ও স্থানীয়রা খোঁজাখোজির এক পর্যায়ে বাড়ির পাশের ডোবায় তার পায়ের জুতা ভেসে থাকতে দেখতে পায়। পরে স্থানীয়রা মাছ ধরার জাল দিয়ে সুমনের লাশ উদ্ধার করে। দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পারভেজ মিয়া সুমনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেছে।

জামালপুর সদরের নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, সদর উপজেলার তিতপল্লা দক্ষিণপাড়া গ্রামের মৃত জুয়াত আলীর ছেলে আব্দুর রশিদ (৭৫) রাতে বাড়ীর বাইরে বের হয়ে আর ফিরে আসেননি। পরের দিন সোমবার সকালে বাড়ীর পাশের একটি ডোবায় আব্দুর রশিদের মৃতদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

ফজলে এলাহী মাকাম


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।