• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

প্রয়াত সাংবাদিক আনোয়ারের পরিবারকে আর্থিক অনুদান দিলেন জামালপুরের মানবিক জেলা প্রশাসক মোর্শেদা জামান

 

এম.এফ.এ মাকাম ঃ
জামালপুরে প্রয়াত সাংবাদিক আনোয়ার হোসেন আনু’র পরিবারের কাছে আর্থিক অনুদানের চেক তুলে দিলেন জামালপুরের সুযোগ্য মানবিক জেলা প্রশাসক মোর্শেদা জামান।

বুধবার বিকালে জেলা প্রশাসকের নিজ অফিস কক্ষে আনোয়ার এর স্ত্রী সন্ধা পারভিন ও দুই কন্যা সন্তান অথৈই হোসেন,ফাকরিয়া হোসেন হাতে আর্থিক অনুদানের এই চেক তুলে দেন তিনি। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেছুর রহমান,এল এ ও আরডিসি মাহমুদা বেগম,এনডিসি ও নির্বাহী ম্যাজিস্টেট ইবনুল আবেদীন,বাংলাদেশ বেতার ও এস এ টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, জেলা প্রশাসক স্যার যোগদানের পর থেকেই প্রতিটি কর্মকান্ড অন্ত্যন্ত আন্তরিকতা সাথে করার পাশাপাশি অসহায় ও দূঃখী মানুষের পাশে থেকে সার্বিক ভাবে সহায়তা করে যাচ্ছেন।
এ বিষয়ে জামালপুরের মানবিক জেলা প্রশাসক মোর্শেদা জামান বলেন, প্রয়াত সাংবাদিক আনুর পরিবারের জন্য সব ধরনের সহযোগীতা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে। সেই সাথে তিনি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে, সাংবাদিক আনোয়ার হোসেন আনু এ বছরের ১২ই জুন হার্ট অ্যাটাকে মৃত্যু বরণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।