• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুরের সরিষাবাড়িতে ফ্রী করোনা ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন কাজের উদ্ভোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি

 

এম.এফ.এ মাকাম ঃ

জামালপুরের সরিষাবাড়িতে  তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি’র  উদ্দ্যোগে ছাত্রলীগের সদস্যরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ফ্রী করোনা ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন ও জনসচেতন মূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সরিষাবাড়ি করোনা ভাইরাসের টিকা নিতে যারা অনলাইনে নিবন্ধন করতে পারছেন না, তাদের বাড়িতে গিয়ে এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিম ফ্রি টিকার নিবন্ধন করছে।

পৌরসভার বাসস্ট্যান্ড চত্বর, পিংনা ইউনিয়ন, ডোয়ালই ইউনিয়ন, ভাটারা ইউনিয়ন, আওনা ইউনিয়ন ও পুরাতন ঘাটে নাম নিবন্ধন করিয়ে দেওয়া হচ্ছে।

টিকা গ্রহণে আগ্রহী ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই অনলাইনে নাম নিবন্ধন ও টিকাকার্ড প্রিন্ট করে দেওয়া হচ্ছে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি টিকার নিবন্ধন হওয়ার ব্যাপারে বলেন, ”দেশে করোনাভাইরাসে শনাক্ত রোগী দিনদিন সংখ্যা বাড়ছে।

সরিষাবাড়ি উপজেলার গ্রাম এলাকা হওয়ায় টিকা নিতে আগ্রহী হচ্ছেন না লোকজন। তবে সবাইকে টিকা নেয়ার জন্য আমরা উৎসাহিত করছি।”

তারই ধারাবাহিকতায়  থেকেই এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সরিষাবাড়ির সব মানুষ যতদিন ভ্যাকসিনের আওতায় না আসছে ততদিন আমাদের এই ফ্রি রেজিষ্ট্রেশন কার্যক্রম অব্যাহত থাকবে।

সংগৃহিত ঃ আলী আকবর

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।