• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার 

বকশীগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে মারধর : আটক ১

বকশীগঞ্জ সংবাদদাতা ঃ

বকশিগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বাংলা নিউজের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম ও তার স্ত্রীর উপর হামলা এবং মারধর করেছে এক ব্যবসায়ীর পরিবার। সোমবার বেলা ২ টা ১৫ মিনিটের দিকে বকশিগঞ্জ পৌর এলাকার মধ্য বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গোলাম রব্বানী নাদিম বকশিগঞ্জ পৌর এলাকার কাচারীপাড়া গ্রামের মোঃ আব্দুল করিমের ছেলে।

সে অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ ২৪ ডট কম এর জামালপুর জেলা প্রতিনিধি এবং ৭১ টেলিভিশনের বকশিগঞ্জ সংবাদাতা। এই হামলা ও মারধরের ঘটনায় সাংবাদিক নাদিম বাদী হয়ে বকশিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঘটনা পরপরই রাসেল খন্দকার নামে একজনকে আটক করে পুলিশ।

মামলায় উল্লেখ্য করা হয়- কঠোর লকডাউনে বকশিগঞ্জের সকল ব্যবসায়ী তাদের দোকানপাট বন্ধ রাখলেও শুধু মাত্র বকশিগঞ্জ বাজারের বধুয়া গার্মেন্টস তাদের দোকান খোলা রাখে। এই বিষয়টি নিয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্থির চিত্রসহ ফেসবুকে স্ট্যাটাস দেয় সাংবাদিক নাদিম। আজ দুপুরে গোয়ালগাও ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক থেকে স্ত্রী মোছাঃ মনিরা বেগমকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন সাংবাদিক নাদিম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।