• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুরে জেলা যুবলীগের আয়োজনে শেখ কামাল এর ৭২তম জন্মদিন পালিত

এম.এফ.এ মাকাম ঃ

জামালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৩তম জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ আগস্ট) বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে দলীয় কার্যালয়ে সীমিত পরিসরে স্বাস্থ্য-বিধি মেনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়ােজন করে জামালপুর জেলা যুবলীগ।
জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদে’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভােকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী ও মাসব্যাপী জাতীয় শােক দিবস বাস্তবায়ন উপ-কমিটির আহবায়ক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আশরাফ হােসেন তরফদার, সহ -সভাপতি জিএসএম মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম , সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, আব্দুল্লাহ আল আমিন চাঁন প্রমুখ ।এ সময় বক্তারা বলেন বাংলাদেশ ক্রীড়াঙ্গনের যে উচ্চ শিহরে পৌচেছে তার ভিত্তি রচনা করেছিলেন শেখ কামাল ।এছাড়া তিনি ছিলেন তারুন্যদীপ্ত ও উদ্যামীও ছিলেন। তিনি আজ বেচে থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনর সাথে হাত মিলিয়ে দেশের উন্নয়নে ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তাবায়নে কাজ করে যেতেন বলে জানান তারা।
শেষে ১৫ আগস্টের সকল শহীদ ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।