• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জামালপুর পৌরসভায় স্মৃতিচারন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

এম,এফ,এ মাকামঃ

জামালপুর পৌরসভায় সাবেক সফল
চেয়ারম্যান মরহুম মো, রেজা খানের আত্মার মাকফিরাত কামনায় স্মৃতিচারন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯আগস্ট) দুপুর ৩টায় পৌর মিলনায়তনে জামালপুর পৌরসভার আয়োজনে সাবেক পৌরসভার চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদর আসনের সংসদ সদস্য মহুরম রেজা খানের আত্মার মাগফিরাত কামনায় সৃতিচারণ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পৌরসভার মেয়র আলহাজ্ব  মো, ছানোয়ার হোসেন ছানু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আলহাজ্ব মির্জা সাখাওয়াতুল আলম মনি, এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক, জি এস মিজানুর রহমান, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, পৌর কাউন্সিলর প্রমুখ।
সৃতিচারণ পর্বে বক্তারা জানান, মরহুম রেজা খান একজন সফল পৌর চেয়ারম্যান ছিলেন তিনি ১৪ জানুয়ারী ১৯৮২ সালে পৌরসভায় যোগদান করেন। তিনি একাধারে ক্রীড়ামোদী ছিলেন খেলাধুলার তার অনেক অবদান ছিল। এছাড়াও জামালপুর জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন এবং পরবর্তিতে সংসদ সদস্য হয়ে ছিলেন । তার মৃত্যুতে জেলার অনেক ক্ষতি  হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ।
এছাড়াও পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু জানান,যেহেতু তিনি একজন ক্রীড়া প্রেমি মানুষ ছিলেন,মরহুম মো,রেজা খান খেলাধুলার প্রতি বিশেষ অবদান থাকার কারনে ক্রীড়াঙ্গণে তার নামকরনে পৌরসভার পক্ষ থেকে প্রস্তাবনা করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।