• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

জামালপুরে ভাষাসৈনিক অধ্যক্ষ সুজায়fত আলী মিঞার স্মারকগ্রন্থ প্রকাশনা উৎসব ও মিলনায়তনের শুভ উদ্বোধন 

 

এম,এফ এ মাকামঃ

জামালপুরে  ভাষাসৈনিক অধ্যক্ষ সুজায়াত আলী মিঞা স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব ও মিলনায়তনের শুভ উদ্বোধন করা হয়েছে।

গতশুক্রবার সকালে জামালপুর সদরের তিতপল্লায় এলাকায় ভাষাসৈনিক অধ্যক্ষ সুজায়েত আলী মিঞা স্মৃতি পরিষদের আয়োজনে ভাষাসৈনিক অধ্যক্ষ সুজায়াত আলী মিঞা স্মারকগ্রন্থ প্রকাশনা উৎসব ও মিলনায়তনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। এতে ভাষাসৈনিক অধ্যক্ষ সুজায়েত আলী মিঞা স্মৃতি পরিষদের সভাপতি প্রফেসর মোঃ মাসুদ আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথির   বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও বাংলাদেশ স্কাউটস্ এর সভাপতি আবুল কালাম আজাদ,ইঞ্জিনিয়ার মোজফফর হোসেন এমপি,পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ,সরকারী আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুনুর,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান ছানা বীরমুক্তিযো্দ্ধা সিরাজুল হক ,ভাষাসৈনিক অধ্যক্ষ সুজায়েত আলী মিঞা স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ আকবর ফকির,  ইউএসডিও এর নির্বাহী পরিচালক ডঃ মোঃ শহীদ উজ জামান , ইউএসডিও এর  পরিচালক প্রশাসন সেলিমা আক্তার সহ আরো অনেকে।

এ সময় বক্তারা ভাষাসৈনিক জামালপুর মহুকুমার রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কোষাধক্ষ্য অধ্যক্ষ সুজায়াত আলী মিঞার ব্যাক্তিজীবন ও কর্মজীবনে ন্যায়-নিষ্ঠা  আচরণ ও পেশাদারিত্বের কারণে তিনি জীবদ্দশাতেই সর্বজন শ্রদ্ধেয় অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন বলে আলোকপাত করা হয়। পরে  স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব ও অধ্যক্ষ সুজায়েত আলী মিঞা মিলনায়তনের শুভ উদ্বোধন করা হয়।

 

ফজলে এলাহী মাকাম

জামালপুর।

২6-০২-২২

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।