• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুচি’র উদ্বোধন জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী গ্রেপ্তার   জামালপুরে প্রবাসী ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন জামালপুরে অপরাদমুক্ত সমাজ গঠনে শোভাযাত্রা ও কমিউনিটি সমাবেশ জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা সরিষাবাড়ীতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেল গ্রেফতার পরিচয় মিললো জামালপুরে সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের জামালপুরের পাথালিয়ায় খামারের তালা কেটে ৬ গরু চুরি মানুষিক ভারসাম্যহীন নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল জামালপুরের জেলা প্রশাসক ককটেল বিস্ফোরণ মামলায় দেওয়ানগঞ্জের দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

জামালপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তৌফিকুল ইসলাম  ঃ
জামালপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিকের অংশগ্রহণের মাধ্যমে দিনব্যাপী মানবাধিকার সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের আয়োজনে এবং নারী সাংবাদিক সংঘের ব্যবস্থাপনায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান এবং বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও বাসসের সাংবাদিক খায়রুজ্জামান কামাল, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ডেইলি আওয়ার টাইমসের যুগ্ম বার্তা সম্পাদক শাহনাজ পলি এবং ডেইলি সানের সিনিয়র রিপোর্টার আহমদ উল্লাহ।
প্রশিক্ষণ শেষে জামালপুর জেলা প্রশাসক মুর্শেদা জামান কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।