• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

মানবিক পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ এর বিশেষ উদ্যোগ মটরসাইকেল চুরি প্রতিরোধে চিরুনী অভিযান।। ট্রাফিক বিভাগের রাজস্ব আয়ের লক্ষমাত্রা ১ কোটি

এম.এফ.এ মাকামঃ
জামালপুরে মটর সাইকেল চুরি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। জেলা বর্তমান চৌকশ ও মানবিক পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ মটর সাইকেল চোরদের আটকে চিরুনী অভিযান শুরু করেছে। ইতি মধ্যেই জেলার বিভিন্ন পয়েন্টে গোয়েন্দা তৎপড়তা বৃদ্ধি করার পাশাপাশি সাদা পোশাকে ডিবি পুলিশের মাধ্যমে মটর সাইকের চোর ও চুরি হওয়া মটর সাইকেল উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা যাচ্ছেন।

এ বিষয়ে জামালপুর জেলার মানবিক পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ জেএমনিউজ২৪ডট কম কে জানান,জেলার মটর সাইকেল চুরি প্রতিরোধে ৭ থানার অফিসার ইনচার্জদের কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে বিশেষ অভিযানের অংশ হিবেসে ইতিমধ্যেই মটর সাইকেল চুরির ৩ টি মামলায় চোর চক্রের মূলহোতা সহ ৭ জনকে আটক করা হয়েছে। তাদের কাছে থেকে চুরি হওয়া ১২ টি মটর সাইকেল ও মটর সাইকেল চুরির সরঞ্জম সহ মাষ্টার কি আটক করা হয়েছে।একজনকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতি মধ্যেই দেওয়ানগঞ্জ ও ইসলামপুর থানায় মটর সাইকেল চোর চক্রকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জামালপুরের মটরসাইকেল চুরির বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি আরো বলেন,জেলার ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে সাত উপজেলায় কাগজপত্র বিহীন ৪ শতাধিক মটরসাইকেল আটক করা হয়েছে। কাগজপত্র বিহীন এসব মটর সাইকেল দেশের বিভিন্ন জেলা থেকে চুরি করে আনা হয়েছে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে। শীঘ্রই এ ব্যাপারে আরো তদন্ত করে জেলার চুরি হওয়া মটর সাইকেল উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

তিনি আরো জানান,মটর সাইকেল চুরি প্রতিরোধে জেলায় ইতিমধ্যেই জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে জরিমানা বাবদ বিগত ২০২০ সালে যেখানে সরকারী রাজস্ব আয় ছিল ৭ লাখ টাকা । মানবিক এই পুলিশ সুপার যোগদানের পরেই ২০২১ সালে ট্রাফিক বিভাগ সরকারী রাজস্ব আয় করে ৬৫ লাখ টাকা এবং বর্তমানের ২০২২ সালে ট্রাফিক বিভাগের রাজস্ব আয়ে লক্ষমাত্র নির্ধারন করা হয়েছে ১ কোটি টাকা। যা এ বছরেই মাধ্যই সরকারী কোষাগাড়ে জমা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সব মিলিয়ে মানবিক পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ যোগদানের পর থেকেই মাদক,সন্ত্রাস,ইভটিজিং ও মটর সাইকেল চুরি প্রতিরোধ সহ জেলার ট্রাফিক বিভাগের মাধ্যমে সরকারী কোষাগারে সর্বোচ্চ রাজস্ব আদায়ের লক্ষমাত্রা অর্জনের পাশাপাশি প্রতিটি পুলিশী দপ্তরে বীর মুক্তিযোদ্ধাদের আসন সংরক্ষন,হতদরিদ্রদের অর্থিক অনুদান,অস্স্থু রোগীদের নিজের বেতনের টাকায় চিকিৎসা সেবা দিয়ে জেলা বাসী হৃদয়ের মনিকোঠায় মানবিক পুলিশ সুপার হিসেবে স্থান করে নিয়েছেন। পুলিশের পেশাগত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনে তিনি সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।