• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার  জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র বৈধ প্রার্থী হিসেবে প্রার্থীতা ফিরে পেলেন মাসুদ ইব্রাহীম জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের  মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত  জামালপুরে গণভোটের প্রচার ও ভোটদানে উদ্বুদ্ধকরণে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন

জামালপুরে ট্রেনের আসন বাতিলের প্রতিবাদে ও রেল সেবার মানোন্নয়নের দাবিতে সনাক-টিআইবির মানববন্ধন

জামালপুর প্রতিনিধি:
জামালপুর থেকে ঢাকাগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ৬০টি আসন বাতিলের প্রতিবাদে ও রেলওয়ের যাত্রীসেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর রেলওয়ে জংশন স্টেশন প্ল্যাটফর্মে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এই মানববন্ধনের আয়োজন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে সনাক সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিসমত পাশা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নজরুল ইসলাম, সনাকের সহ-সভাপতি শামীমা খান, অধ্যাপক কায়েদ উদ জামান, সনাক সদস্য একেএম আশরাফুজ্জামান স্বাধীন, ইয়েস সদস্য জাহিদ হাসান প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ৬০টি আসন পুনর্বহালের পাশাপশি আরও আসন বৃদ্ধির দাবি জানান। এছাড়াও টিকিট কালোবাজারী, ট্রেনের কর্মীদের অবৈধ যাত্রী পরিবহন বন্ধ, যাত্রীসেবার মান বৃদ্ধি, নতুন ২টি আন্ত:নগর ট্রেন চালু, জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী পরিবর্তনসহ ২০ দফা দাবি জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।