• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ এর জন্য জামালপুরে ৬ খেলোয়াড় বাছাই

 

এম.এফ এ মাকামঃ

ক্রীড়া পরিদপ্তরের শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৫)বাস্তবায়নের জন্য বিভাগীয় দল গঠনের লক্ষ্যে ২০২২-২৩ আর্থিক সালে জামালপুর জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে খেলোয়াড় বাছাই ও প্রতিযোগীতা গত ২২ ফেব্রুয়ারি রোজ বুধবার জামালপুর সদর উপজেলায় জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত খেলোয়াড় বাছাই ও প্রতিযোগীতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা ক্রীড়া অফিসার(অঃ দাঃ) ধীরেন্দ্র চন্দ্র সরকার। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার শিক্ষা ও আইসিটি উজ্জল হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা  শিক্ষা অফিসার মনিরা মুস্তারী ইভা, সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর মোঃ সাইফুল ইসলাম খান এবং  জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহরিয়ার উজ্জল আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার বিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলোয়াড় বাছাই ও প্রতিযোগীতায় ০৭ টি উপজেলার মোট ৬৮ (আটষট্টি) জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বিভাগীয় দল গঠনের লক্ষ্যে জামালপুর সদর উপজেলার মনির হোসেন , আনাম আহমেদ নাসিফ এবং মোঃ সাদেক, মেলান্দহ উপজেলার মোঃ রুহানী ইসলাম, মোঃ হুমায়ন কবির, রাইসুল এই ০৬ (ছয়) জন খেলোয়াড়কে চ’ড়ান্তভাবে বাছাই করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জামালপুর জেলা ক্রীড়া অফিসার(অঃ দাঃ) ধীরেন্দ্র চন্দ্র সরকার। অতিথিবৃন্দ খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং জার্সি প্রদান করেন। খেলোয়াড় বাছাই ও প্রতিযোগীতায় কোচ হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়, মোঃ আমিন রানা  ও মোঃ নাছির উদ্দিন। খেলা পরিচালনার দাযিত্বে ছিলেন মোঃ শফিকুল ইসলাম শফিক ও রেফারী মো: ইব্রাহীম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।