• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে – জামালপুরে স্বরাষ্ট্রমন্ত্রী

এম.এফ.এ মাকামঃ
জামালপুরে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে। দেশ এগিয়ে যাচ্ছে, আমরা উন্নয়নের মহা¯্রােতে আছি, আইনশৃঙ্খলা যদি ভালো না থাকত, এখানে যদি পুলিশ, নিরাপত্তাবাহিনী তাদের কাজটি না করত তাহলে কিন্তু আমরা থমকে যেতাম। প্রধামন্ত্রীর নির্দেশনায় পুলিশ, র‌্যাব, বিজিবি, আনাসারসহ সকল বাহিনির ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সুন্দর পরিস্থিতি উপহার দিতে পেরেছি। রবিবার দুপুরে জামালপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এসব কথা বলেন।
শহরের পলাশগড়ে জামালপুর রিক্রিয়েশন ক্লাব চত্বরে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুর রিক্রিয়েশন ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো: মোজাফফর হোসেন এমপি, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার জহুরুল হক, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের সচিব কামরুল হাসান, শিল্প পুলিশের ডিআইজি মাহাবুবুর রহমান রিপন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, গুলশান ক্লাবের সভাপতি মো: রফিকুল আলম হেলাল, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি বাবু দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাকী বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ নাছির উদ্দিন আহমেদ, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর রিক্রিয়েশন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।