• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

জামালপুরে ব্যক্তিমালিকানাধীন জমিতে জোর পূর্বক খাল খননের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ  

মেহেদী হাসানঃ
জামালপুর মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে চর মাহমুদপুর পশ্চিম পাড়ায় চর গোবিন্দ ব্রীজের উত্তর পার্শ্বে ব্যক্তিমালিকানাধীন ফসলি জমিতে জোর পূর্বক খাল খননের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
আজ বুধবার (১২ এপ্রিল) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর গোবিন্দ ব্রীজের পাশে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন,আলহাজ্ব খলিলুর রহমান, স্থানীয় শাহ আলম,
সোহরাব হোসেন,মফিজুল ইসলাম,রুমি খাতুন, কৃষক মফিজ প্রমূখ।
এলাকাবাসী অভিযোগ করেন, যেখানে খাল খনন করা হচ্ছে তা এই এলাকার মানুষদের ব্যক্তিগত মালিকানাধীন জমি। বছরে ৩ টি ফসল সহ এই জেলার খাদ্যশস্য উৎপাদনে এই জমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের কে না বলে, কোন নোটিশ ছাড়াই ব্যক্তিগত মালিকানাধীন জমিতে জোর পূর্বকভাবে খাল খনন করা হয়েছে।
এলাকাবাসী আরও অভিযোগ করে বলেন, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ নিজেও জোরপূর্বক খাল খননের সাথে জড়িত। ইউপি চেয়ারম্যান জিন্নাহ সাধারণ কৃষকদের সামনে , “আমি যেই দিক দিয়া যাই,সেই দিক দিয়াই খাস জমি হইয়া যায়” বলে মন্তব্য করে খাল খননকারীদের সার্বিক সহযোগিতা করেছেন।
সাধারণ কৃষক ও এলাকাবাসী আবাদী ও ব্যক্তিগত মালিকানাধীন জমিতে জোর পূর্বক জমিতে খাল খনন বন্ধের দাবী জানান।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।