• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন দুইজনকে কারাদণ্ড ১ লক্ষ টাকা জরিমানা

প্রধানমন্ত্রীর নির্দেশনা জামালপুরে দুস্থ্ ও দরিদ্রদের মাঝে মাস ব্যাপী ৩৫ বিজিবির ইফতার বিতরণ 

 

ফজলে এলাহী মাকাম ঃ
প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় ২৩০ জন গরিব ও অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার এবং রাতের খাবার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ জামালপুর ৩৫ বিজিবি। বৃহস্পতিবার ১৩ এপ্রিল বিকালে জামালপুর ব্যাটেলিয়ান ৩৫ বিজিবি প্রশিক্ষণ মাঠে জামালপুর ব্যাটেলিয়ানের নিজস্ব ব্যবস্থাপনায় ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়। ইফতার ও রাতের খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাসরুকি পিএসসি, এসি।
এ সময় তিনি বলেন,   রমজান সংযমের মাস । এই মাস আমাদের সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী দিক নির্দেশনায় বিজিবি দেশের প্রত্যন্ত অঞ্চল হতে  হতে শুরু করে সারা দেশের দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। ৩৫ বিজিবি অধিনায়ক আরো বলেন, এরই অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষাসহ বাংলাদেশের সব সময় সমাজের অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে এমনকি ভবিষ্যতেও তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
 এ সময় জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এস এ টিভি ও বাংলাদেশ বেতার এর সাংবাদিক ফজলে এলাহী মাকাম, সিনিয়র সহ সভাপতি ও ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিন এর শুভ্র মেহিদী সাধারণ সম্পাদক যমুনা টিভির শোয়েব হোসেন, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিকস্ মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।