• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন দুইজনকে কারাদণ্ড ১ লক্ষ টাকা জরিমানা

 

  দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ

  জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে এক বিশেষ অভিযানে অভিযুক্ত   দু’জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (১ মার্চ) বিকেল ৩ ঘটিকার দিকে  উপজেলার চিকাজানী ইউনিয়নের যমুনা নদীবেষ্টিত  হাজারী গ্রামে যমুনা নদী থেকে বৈধভাবে বালু উত্তোলন এবং  বাল্কহেডে বালু আনলোড করার সময় দুটি বলগেটসহ দুইজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাদের বিরুদ্ধে  ব্যবস্থা গ্রহণ করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন।  মোবাইল কোর্টে বলগেটের ম্যানেজার জাকিরকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে কাশেম নামে একজনকে ০১ (এক) মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।