• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুরে দরিদ্র কৃষকের ধান কাটলেন এমপি মোজাফফর হোসেন

এম.এফ,এ মাকামঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলতি বোরো মৌসুমে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন জামালপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।
রবিবার সকালে উপজেলা কৃষক লীগের আয়োজনে নরুন্দিতে ধানকাটা উৎসব উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই বোরো মৌসুমে সারাদেশে দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মী। গ্রামে গ্রামে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন তাঁরা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনার এই সফল বাস্তবায়নে হাসি ফুটেছে অনেক কৃষকের মুখে।
এমপি আরো বলেন, এবার দেশে ধানের ভালো ফলন হয়েছে। তবে বৃষ্টি ও ঝড়ের আশঙ্কায় বিভিন্ন অঞ্চলে আগাম ধান কাটার উৎসব শুরু হয়েছে। তবে দরিদ্র কৃষকদের ধান কাটা শ্রমিকের মজুরি দিতে হিমশিম খেতে হচ্ছে। আবার গ্রামীণ শ্রমিকরা শহরমুখী হওয়ায় গত কয়েক বছরের মতো এবারও ধান কাটার শ্রমিক সংকট রয়েছে। এই অবস্থায় কৃষকদের সহযোগিতা করতে নেতাকর্মীকে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াছমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বাবুল, স্থানীয় চেয়ারম্যান লুৎফর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভুট্রো ও ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আব্দুল হামিদ প্রমুখ।
পরে নরুন্দির হিন্দুপাড়ায় দরিদ্র বর্গাচাষী হেলাল উদ্দিনের ৭৫ শতক জমির পাকা ধান কেটে মাড়াই করে দেওয়া হয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।