• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের পাথালিয়ায় খামারের তালা কেটে ৬ গরু চুরি মানুষিক ভারসাম্যহীন নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল জামালপুরের জেলা প্রশাসক ককটেল বিস্ফোরণ মামলায় দেওয়ানগঞ্জের দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করলেন জেলা প্রশাসক   জামালপুরের জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টি ১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

সীমান্তে বন্য হাতির আক্রমণ হতে জানমাল ও সম্পদ রক্ষার্থে বিজিবির সীমান্ত এলাকায় জনসচেতনতামূলক সভা

এম.এফ.এ মাকামঃ

বর্ডার গার্ড বাংলাদেশ এর ময়মনসিংহ সেক্টরের আওতাধীন ০৩টি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় (ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা) সাম্প্রতিক সময়ে বন্য হাতির অনুপ্রবেশ ও আক্রমণ হতে সীমান্তবর্তী জনসাধারণের জানমাল ও ফসল রক্ষার্থে বিজিবির সংশ্লিষ্ট বিওপি সমূহের ২০ মে মোট ২৬টি স্থানে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারনের উপস্থিতিতে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য যে, গত ১৯ মে ২০২৩ তারিখ মোট ৩৭টি স্থানে একইভাবে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

 

জনসচেতনতামূলক সভায় বন্য হাতির আক্রমণ হতে সীমান্তবর্তী ফসলি জমি ও জানমাল রক্ষার জন্য স্থানীয় জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি হাতির আক্রমণ হতে বাঁচার উপায় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

এছাড়াও  উল্লেখ্য যে, এ বিষয়ে গত ১৮ মে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে বিজিবি’র  উল্লেখিত জেলা সমুহের ২৬টি স্থানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।