• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

বকশীগঞ্জে অজ্ঞাত নবজাতক শিশুর লাশ উদ্ধার

 

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ-

জামালপুরের বকশীগঞ্জ পুকুর থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ৪ জুন রোববার দুপুরে দিকে বকশীগঞ্জ পৌরসভার মেষেরচর ব্রীজের পাশে একটি পুকুরের পানিতে শিশুর মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে শিশুর মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয়রা জানান,বকশীগঞ্জ পৌরসভার মেষেরচর ব্রীজের পাশে একটি পুকুরের পানিতে নবজাতক পুত্র শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয়। স্থানীয়দের ধরনা ভুমিষ্ট হওয়ার পরেই শিশুটিকে অন্যত্র থেকে গোপনে কোনও ব্যক্তি এই পুকুরে ফেলে যায়।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে রাতের আধাঁরে নবজাতক শিশুটিকে কেউ ফেলে রেখে গেছে। অজ্ঞাত শিশুটির কোনও পরিচয় পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।