• সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম 

ডিএসএ বাতিল, সাংবাদিক সুরক্ষা আইন দাবিতে জামালপুরে মানবন্ধন

 

মেলান্দহ সংবাদদাতাঃ

ডিজিটাল নিরাপত্ত্বা আইন (ডিএসএ) বাতিল ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানবনবন্ধন, স্মারকলিপি প্রদান করেছে জামালপুরের মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি। ২২ জুন বেলা ১১টায় উপজেলা গেইটে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপেিতত্ব করেন ইউনিটির প্রতিষ্ঠাতা-সভাপতি ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন-জামালপুর ঘাতক দালাল নির্মূল কমিটির কনভেনার, শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও একুশে টিভির সাংবাদিক মুক্তা আহম্মেদ। উদ্ধোধনী বক্তব্য রাখেন-মুক্তিযোদ্ধা আবুল হোসেন। সাংবাদিকদের কর্মসূচির সাথে সংহতি প্রকাশ এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-ভোরের কাগজের প্রবিন সাংবাদিক-শহীদ সমর থিয়েটারের সাবেক সভাপতি রেজাউল করিম লেবু মাস্টার, সংবাদ সারাবেলার সাংবাদিক আলমগীর আহম্মেদ শাহজাহান, ইত্তেফাকের সাংবাদিক এম. শফিকুল ইসলাম ফারুক, শ্যামপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মাস্টার, রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি-বিটিভি, আরটিভির প্রডিউসর ও খবরপত্রের প্রতিনিধি ফজলুল করিম, সাধারণ সম্পাদক-বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শেখ ফরিদ, অর্থ বিষয়ক সম্পাদক-প্রতিদিনের সংবাদের প্রতিনিধি জিল্লুর রহমান রতন, প্রচার সম্পাদক-দৈনিক সংবাদের প্রতিনিধি ছামিউল ইসলাম, সার্চ মানবাধিকার সোসাইটির জেলা সভাপতি নুরুল্লাহ, সহসভাপতি-পৌরকাউন্সিলর আমজাদ হোসেন কালু, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম, সাংস্কৃতিক কর্মী হাবিবুর রহমান, সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সভাপতি শহিদুল্লাহ প্রমুখ। #


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।