মোহাম্মদ আলী জিন্নাহ
মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু’র ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০ টায় ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে টুনু আকন্দ(৬২) নামে ওই কৃষকের মৃত্যু হয়।
নিহত কৃষক টুনু আকন্দ মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলমাবাদ এলাকার আকন্দবাড়ী মৃত সাদেক আকন্দের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার দুপুরে মাঠে খড়ের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং ভোর পর্যন্ত শ্বাসকষ্ট বেড়ে যায় টুনু আকন্দের । সকাল ৭ টায় মোসলেমাবাদ নিজ বাড়ী থেকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে রেফার্ড দিলে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে নান্দনা গোপালপুর এলাকায় মারা যান তিনি। তিনি স্ত্রী, ৩ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বড় ছেলে কুয়েত প্রবাসী সিজান (৩২), মেঝো ছেলে সিফাত (২৫) বিদেশ ফেরত। ছোট ছেলে ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে ফলাফলের অপেক্ষায় আছে। বর্তমানে ক্যান্সার আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসা নিচ্ছে রিফাত (১৫)।
নিহতের নাতি মামুন জানান বুধবার দুপুরে খড় শুকাইতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এরপর থেকেই শ্বাসকষ্ট শুরু হয়। ভোরে বাড়ী থেকে জামালপুর নিলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড দেয় বেলা ১১ টায় ময়মনসিংহ নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় বাড়ীতে চলছে পরিবার ও আত্মীয় স্বজনদের শোকের মাতম।
গত দুইদিনে ২ ইউনিয়নে হিটস্ট্রোক করে দুই জন মারা যান বলে জানান মাদারগঞ্জ মডেল থানা ওসি স্নেহাশিস রায়।
উল্লেখ্য যে, গত বুধবার মাদারগঞ্জ উপজেলার ৫ নং জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার মৃত ঈমান আলী’র স্ত্রী দুপুরে মাঠে খড় শুকাইতে গিয়ে হিটস্ট্রোক করে মারা যায়। গত দুইদিনে জোড়খালী ও গুনারীতলা ইউনিয়নে হিটস্ট্রোক করে মারা গেলেন টুনু আকন্দ ও বালি বেগম।