• রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময়

ঢাকার রূপনগরে গৃহকর্মী হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত

জেএম নিউজ ডেক্সঃ
সম্প্রতি ঢাকায় গৃহকর্মী তামান্না হত্যা প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে উন্নয়ন সংঘের পাওয়ার প্রজেক্ট, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, জামালপুর জেলা শাখা। শনিবার সকালে শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, পাওয়ার প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী জোৎস্না আক্তার, সনাক সভাপতি অজয় কুমার পাল, সংস্কৃতিকর্মী লিটন তরফদার, গৃহকর্মী নাছিমা আক্তার, উন্নয়ন সংঘের জেলা ব্যবস্থাপক লিটন সরকার, এইচআরডি নেটওয়ার্কের সদস্য সচিব আরজু মিয়া, সাংবাদিক শরিফ প্রমুখ।

বক্তারা বলেন, ‘গৃহকর্মী তামান্নাকে চুরির অপবাদ দিয়ে গালমন্দ করা হয়েছে, তার বেতন কেটে রাখা হয়েছে, তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। একপর্যায়ে তাকে উঁচু ভবন থেকে ফেলে দেওয়া হয়েছে। হাসপাতালে এক সপ্তাহ পর ১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনা সুস্পষ্টভাবে মানবাধিকারের লঙ্ঘন।’

এসময় বক্তারা গৃহকর্মী তামান্না হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও পাশাপাশি গৃহ শ্রমিকদের শ্রমআইন এর অন্তর্ভুক্তি এবং মর্যাদা প্রতিষ্ঠার দাবি জানান।

উল্লেখ্য, গত ২৪ জুন জাতীয় একটি দৈনিকে প্রকাশিত খবরসূত্রে জানা যায়, ঢাকার রুপনগরে গৃহকর্তা আক্তারুজ্জামানের বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলো হতদরিদ্র পরিবারের সদস্য তামান্না। তাকে নির্যাতন শেষে ৯ তলার ছাদ থেকে হত্যার উদ্দেশ্যে ফেলে দেয়ার অভিযোগে পুলিশ গৃহকর্তা আক্তারুজ্জামানকে গ্রেপ্তার করে। তামান্না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে ১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।