• বুধবার, ১০ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ককটেল বিস্ফোরণ মামলায় দেওয়ানগঞ্জের দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করলেন জেলা প্রশাসক   জামালপুরের জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টি ১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত 

জামালপুরের দেওয়ানগঞ্জে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

তারেক মাহমুদঃ
জামালপুরেের দেওয়ানগঞ্জে নির্মাণাধীন  মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
রবিবার ( ৩০ জুলাই ) সকালে গণভবন থেকে দেশের ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের  মধ্য ৫ম প্রর্যায়ে ৫০ টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা  কামরুন্নাহার শেফার  সভাপতিত্বে   মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের স্থানীয়ভাবে ফলক উম্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন।
এ সময়   উপস্থিত ছিলেন, পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, সহকারী কমিশনার ( ভুমি) মাহবুব হাসান, মডেল থানার অফিসার ইনচার্জ বাবু শ্যামল চন্দ্র ধর,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ,জেলা পরিষদের সদস্য হারুন অর রশিদ হারুন  , বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,উপজেলা ইসলামী ফাউন্ডেশন সমিতির সভাপতি জসিমদ্দিন দেওয়ানী সহ উপজেলা সরকারী প্রশাসনের  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইমাম,জন প্রতিনিধি, সাংবাদিক।
মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজটির উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে ছিল ধর্ম মন্ত্রণালয়। ইসলামিক ফাউন্ডেশনের আওতায় এ মডেল মসজিদ নির্মাণ কাজ করছেন গণপূর্ত অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।