• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ 

প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

গত কয়েকদিন আগে দৈনিক আজকের বসুন্ধরা ও দৈনিক সবুজ ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত জামালপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জাতীয় দিবস পালনে অনীহা প্রকাশ করায় প্রধান শিক্ষককে শোকজ  শীর্ষক শিরোনামে যে সংবাদ ছাপা হয়েছে তার তীব্র প্রতিবাদ করেছেন  জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক আব্দুল মান্নান। জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী  সরকারি নিয়ম অনুযায়ী যথাযথ ভাবে পালন করা হয়েছে। সেই সাথে সকল শিক্ষকগণকে নিয়ে ও বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে আলোচনা সভা , আবৃতি সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। যা বিভিন্ন স্থানীয় পত্রিকায় প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে বঙ্গবন্ধু ও তার  পরিবারের জন্য ফাতিহা পাঠ ও দোয়া মাহফিল করা হয়।
সংবাদে প্রকৃত পক্ষে ডিজিটাল ব্যানারের মাধ্যমিক ক্লাস রুমে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে আলোচনা করার কথা থাকলে এখানে ছাত্রীদের উপস্থিতি বেশি থাকায় সেই রুমে আলোচনা সভা না করে পাশের রুমে পরবর্তীতে ব্যানার তৈরি করে প্রোগ্রাম করা হয়।
এই সম্পর্কে ১৫ই আগস্ট যথাযথভাবে সকল প্রোগ্রাম করা হয়। প্রকৃতপক্ষে এই সংবাদদাতাকে কে  ভুল তথ্য প্রদান করা হয়েছে। এখানে জাতীয় শোক দিবসের  প্রোগ্রাম না করা বা অনীহার কোন প্রশ্নই আসে না।
 তাই আমার সম্পর্কে প্রকাশিত সংবাদ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।
আব্দুল মান্নান
প্রধান শিক্ষক
জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
জামালপুর ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।