জামালপুর প্রতিনিধিঃ
সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস উদযাপন উপলক্ষে এক একান্ত সাক্ষাতকারে
জামালপুরে জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুবদল নেতা এম.শুভ পাঠান জানান,শ্রমীকদের স্বার্থ রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কাজ করে গেছেন । তারাই ধারাবাহিকতায় বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শ্রমীকদে ন্যায্য দাবী আদায়ে ও তাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে যাচ্ছে।
সেই সাথে দেশের উন্নয়নে মালিক শ্রমীক মিলে দেশের অর্থনীতির চাকাকে সচল রাথতে বর্তমান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছেন।
সেই সাথে আগামীর তারুন্য নির্ভর বাংলাদেশ গড়তে বিএনপির ত্যাগী ও দূঃসময়ে রাজপথে থেকে যারা মিটিং ,মিছিল ও দলীয় কর্মসূচী বাস্তাবায়নে কাজ করেছে দল তাদের মূল্যায়ন করে আগামী সমৃদ্ধ,বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে কাজ করবে বলেও জানান তিনি।
তিনি মহান মে দিবসের সফলতা কামনা করেছেন।