• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

বেরোবিতে কৃষি খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের উপর মহামারী কোভিডের প্রভাব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম ইরফান

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে কৃষি খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের উপর বৈশ্বিক মহামারী কোভিডের প্রভাব (The impacts of COVID-19 on smallholder farm households in Bangladesh: Does adoption of solar irrigation technology make farmer better resilient?) বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ( ২৯ আগস্ট, ২০২৩) সকালে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের গ্যালারী রুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। এসময় তিনি বলেন, বৈশ্বিক মহামারী কোভিডের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের কৃষিখাত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আরো টেকসই ও দীর্ঘমেয়াদি সহযোগিতা প্রয়োজন।
অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হর্টিকালচার সেন্টার, বুড়িরহাট, রংপুরের উপ-পরিচালক ড. আবু সায়েম এবং সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোঃ ফরিদ উদ্দিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কাজী নেওয়াজ মোস্তফা। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।