• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

জামালপুরে পানি উন্নয়ন বোর্ড এর ৩ টি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এম,এফ,এ মাকামঃ

পানি সম্পদ মন্ত্রণালয়ে ৮০টি উন্নয়ন প্রকল্প ও পুনঃ খননকৃত ৪৩০ টি নদী, খাল ও জলাশয়ের শুভ উদ্বোধন এবং নতুন অনুমোদিত ২০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর অংশে ভার্চুয়ালি  আজ সকালে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী  রফিকুল ইসলাম, জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরো অনেকে।
এ সময় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগে নদী শাসন এর ফলে নদী ভাঙ্গন প্রতিরোধ করে ছোট নদী খাল ও জলাশয়ের মাধ্যমে কৃষি সেচের ব্যবস্থা করে এবং তাতে মাছের অভয়াশ্রম তৈরি করার মাধ্যমে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলের প্রতি আহ্বান জানান।
 পরে জামালপুর অংশের সরিষাবাড়ি ও ইসলামপুর উপজেলার হাড়গিলা অংশের নদী ভাঙ্গন প্রতিরোধের কার্যক্রমের উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।