• সোমবার, ০১ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে নৌকার পক্ষে ভোট চাইলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন

এম.এফ এ মাকামঃ

জামালপুর সদর ৫ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ এর পক্ষে দিন ব্যাপী গণ সংযোগ ও নৌকা প্রতীকের ভোট চেয়ে তৃণমূলের জনসাধারনের সাথে মতবিনিময় সভা করেছে সদরের মাটি ও মানুষের আস্থা ভাজন জননেতা ও সদর ‍উপজেলা চেয়ারম্যান  আবুল হোসেন।

সোমবার সকাল থেকে রাত পর্যন্ত শীতকে উপেক্ষা করে সদরের লক্ষিরচর ও তুলশিরচর এলাকার বিভিন্ন গ্রামে,পাড়া ও মহল্লায় নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ এর পক্ষে দিন ব্যাপী গণ সংযোগ ও নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এ সময় অন্যান্যদের মাঝে ,সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য জহুরুল ইসলাম,তুলশির চর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃসাইফুল ইসলাম,সহ সভাপতি মীর এ কে এম মহসীন কবির লাবলু,যুগ্মসাধারন সম্পাদক নজরুল ইসলাম,সদস্য মজিবুর রহমান,ইউনিয়ন কৃষকলীগ সভাপতি সাইফুল ইসলাম সহ আরো অনেকে।

এ সময় সদর ‍উপজেলার চেয়ারম্যান ও সদরের মাটি ও মানুষের আস্থা ভাজন জননেতা আবুল হোসেন বলেন,দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীর মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদকে আগামী ৭ জানুয়ারীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর উপজেলার সার্বিক উন্নয়ন তথা সমৃদ্ধ জামালপুর ও স্মার্ট জামালপুর গড়তে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

সেই সাথে যুবক-যুবতীদের কর্মমূখী শিক্ষা গ্রহনের পাশাপাশি যুবকদের কর্মসংস্থান,আত্মনির্ভলশীল জাতী হিসেবে নিজেদের প্রস্তুত করে আগামী দারিদ্রমুক্ত,মাদকমুক্ত,বাল্যবিবাহমুক্ত ,সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করার জন্য জামালপুর সদর -৫ আসনে প্রধানমন্ত্রীর মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদকে আগামী ৭ জানুয়ারীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সদরের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি বিশেষ আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।