• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন দুইজনকে কারাদণ্ড ১ লক্ষ টাকা জরিমানা

জামালপুরে নারী শ্রমিকের মর্তান্তিক মৃত্যু

সোহেল ঃ

জামালপুরে প্লাস্টিক রিসাইক্লিং মেশিনে চুল আটকে শিলা আক্তার নামের এক নারী শ্রমিকের মর্তান্তিক মৃত্যু হয়েছে।

৭ ফেব্রুয়ারি বুধবার  দুপুরে পৌর এলাকার ১০ নং ওয়ার্ডের চন্দ্রা এলাকায় বাইপাস সড়কের পাশে মেসার্স মোন্তাসিন কারখানায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিলা আক্তার জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি ইউনিয়নের গহেড়পাড়া এলাকার আব্দুল হামিদের স্ত্রী। তিনি দীর্ঘদিন থেকে সেই কারখানায় কাজ করতেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, দুপুরে কারখানাটির ভেতরে রিসাইক্লিং মেশিনে প্লাস্টিক কাটার কাজ করছিলেন শিলা আক্তার। এ সময় অসাবধানতাবশত মেশিনের ভেতরে তার মাথার চুল আটকে যায় ও তার দেহ ঢুকে যায়। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির বলেন, সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শীলার পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।