• সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

বকশীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্রিতে সবজি বিতরণ

 

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির তালিকায় পিছিয়ে নেই সবজির বাজার। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে বকশীগঞ্জ সচেতন নাগরিক সমাজ নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠন। তারা নিম্ন আয়ের জনগণের মধ্যে রমজান মাস ব্যাপী বিনামূল্যে সবজি বিতরণ করছেন।

শুক্রবার (৫ এপ্রিল) বকশীগঞ্জ সবজি বাজারে দেখা যায় শত শত নারী,পুরুষ লাইন ধরে দাঁড়িয়ে সবজি নিচ্ছেন।

জানা যায়, রমজান মাসের শুরুতে বকশীগঞ্জ সচেতন নাগরিক সমাজ নামে স্বেচ্ছাসেবী সংগঠনটি উদ্যোগী হয়ে সবজি ডোনেট বক্স স্থাপন করেন। সেখানে সাইন বোর্ডে লিখা রয়েছে, ‘যাদের সার্মথ্য আছে তারা ডোনেট বক্সে সবজি রাখবেন। আর যাদের সবজি কেনার টাকা নাই তারা ডোনেট বক্স থেকে সবজি নিতে পারবেন।’ফলে অনেকে এসে ডোনেট বক্সে সবজি রাখছেন আবার অনেকে সেখান থেকে বিনামূল্যে সবজি নিয়ে যাচ্ছেন। অনেক সার্মথ্যবান ব্যাক্তি মোটা অংকের টাকাও ডোনেট করছেন যা দিয়ে সবজি কিনে প্রতিদিন শত শত নিম্ন আয়ের মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। সবজির মধ্যে পেঁয়াজ,আলু,কাঁচা মরিচ,বেগুন,টমেটো,বাধাকপি,শশা, পুইশাক,ছোলা বুট,স্যালাইন,হলুদের গুড়া,মরিচের গুড়া বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

সবজি নিতে আসা পৌর এলাকার জোসনা বেগম বলেন, ব্যাগভর্তি সদাই পেয়ে আমি অত্যন্ত খুশি,পরিবার নিয়ে কয়েকদিন ভালো ভাবে চলে যাবে।

বকশীগঞ্জ সচেতন নাগরিক সমাজের প্রাতিষ্ঠাতা ও ডোনেট বক্সের পরিচালক মোঃ অন্তর রহমান জানান, দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো কোণঠাসা হয়ে পড়েছেন। রমজান মাসে তারা আরও প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এ প্রচেষ্টা। আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।