• সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

অসহায়দের মাঝে জামালপুর ৩৫ বিজিবির খাদ্য সামগ্রী বিতরন

এম,এফ,এ মাকামঃ
জামালপুরে  আর্ত মানবতার সেবায় অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজিবি।
শনিবার বিকালে জামালপুর ব্যাটালিয়ন  ৩৫ বিজিবির প্রশিক্ষণ মাঠে এই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ৩৫ বিজিবির ভারপ্রাপ্ত  অধিনায়ক মেজর গাজী মোহাম্মদ সালাউদ্দিন বক্তব্য রাখেন। এ সময় সহকারী পরিচালক মুহাম্মদ শামছুল হক সহ সকল অফিসার,সুবেদার মেজর সহ জামালপুর ব্যাটালিয়নের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে  শতাধিক অসহায় দুস্থ্য ও দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী হিসেবে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।