• সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

জামালপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

ফজলে এলাহী মাকাম ঃ
ক্রীড়াঙ্গনের উন্নয়ন শেখ হাসিনার দর্শন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এত সকালে জেলা প্রশাসন,জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় দিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান।
পরে অতিরিক্ত জেলা প্রশাসন শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন  জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার, জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শাহাদৎ হোসেন ভুট্টো ,সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন,যুগ্ম সাধারন সম্পাদক ফারহান আহমেদ, সদস্য রাজন সাহা রাজু ,সাংবাদিক ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা সুস্থ ধারার খেলাধুলার মাধ্যমে নিজেদের দেহমন গঠন করে মাদক ও সন্ত্রাস মুক্ত থেকে আগামীর সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে কাজ করার জন্য আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।