• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন দুইজনকে কারাদণ্ড ১ লক্ষ টাকা জরিমানা

দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র কাদের সেখ বরখাস্ত

ইসলামপুর সংবদদাতাঃ
জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ দুর্নীতির দায়ে সাময়িক
বরখাস্ত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়
মন্ত্রণালয়ের উপ সচিব আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের
আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন সুত্রে জানা গেছে, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখের
বিরুদ্ধে পৌরসভার ১১ জন ওয়ার্ড কাউন্সিলর স্বেচ্ছাচারি আচরণ, সরকারি গুদামের
মালামাল লুট, আত্মসাৎ এবং দুর্নীতির অভিযোগে অনাস্থা এনে স্থানীয় সরকার
মন্ত্রণালয়ে অভিযোগ প্রেরণ করেন। এর প্রেক্ষিতে দীর্ঘ তদন্তের পর অভিযোগ
প্রমাণিত হওয়ায় আজ এই আদেশ জারি করা হয়। পাশাপাশি অপর আরেকটি
প্রজ্ঞাপনে পৌরসভার ১নং প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবুকে প্রশাসনিক ও
দাপ্তরিক কাজের সুবিধার্থে দায়িত্ব দিয়ে আদেশ জারি করে স্থানীয় সরকার
মন্ত্রণালয়।
উল্লেখ্য, বিগত ২০২২ সালের ১৪ নভেম্বর ইসলামপুর পৌরসভার ১১ জন কাউন্সিলর মেয়র
আব্দুল কাদের সেখের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, সরকারি মালামাল লুট, আত্মসাৎ
এবং দুর্নীতির অভিযোগে লিখিত অনাস্থাপত্র মন্ত্রণালয়ে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।