• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বিএসইসি চেয়ারম্যানকে সিটি ব্রোকারেজ লিমিটেডের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

 

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে চার বছরের জন্য পুনঃ নিয়োগ পাওয়ায় অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে সিটি ব্রোকারেজ লিমিটেডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বিএসইসি ভবনে বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে সিটি ব্রোকারেজ লিমিটেডের এমডি এবং সিইও এম. আফফান ইউসুফ ও এসএভিপি এবং কর্পোরেট প্রধান মোঃ সাইফুল ইসলাম মাসুম এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আরও উপস্থিত ছিলেন,হেড রিসার্চ এ কে এম ফজলে রাব্বি,সিএফও আরাফাত শমসের আলি,হেড অব এনআরবি নাজির হোসেন,ধানমন্ডি শাখার প্রধান রাশিদুল হক।

রোববার অর্থ মন্ত্রনালয় যুগ্ন সচিব জাহিদ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করা হয়। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে পুনর্নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছেন।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ১৯৬৮ সালে ঢাকার ধামরাইয়ে জন্মগ্রহন করেন। তার বাবা রফিকুল ইসলাম খান অবসর গ্রহণের পূর্বপর্যন্ত ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। মা দেশের প্রখ্যাত সংগীতশিল্পী প্রয়াত হাসিনা মমতাজ। তার স্ত্রী শেনিন রুবাইয়াত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এবং বিটিভির একজন সংবাদ পাঠিকা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।