• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জামালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট  এর ফাইনাল খেলা অনুষ্ঠিত 

ফজলে এলাহী মাকাম ঃ
জামালপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় জামালপুর জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত  হয়েছে।
বৃহস্পতিবার  বিকালে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফুটবল ফাইনাল  খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক শীতেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আমিন রানা,জেলা যুবলীগের সাধারন সম্পাদক ফারহান আহমেদ,জেলা ফুটবল এসোসিয়েশন এর কর্মকর্তা মাছুম রানা,সাংবাদিক ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা খেলাধুলার মাধ্যমে নিজেদের দেহমন গঠন করে দেশের সু নাগরিক হিসাবে মাদক ও সন্ত্রাস মুক্ত থেকে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান।
ফাইনাল খেলায় আব্দুল মজিদ তালুকদার কলেজ ২-০ গোলে সরকারি আশেক মাহমুদ কলেজ কে পরাজিত করে  পরাজিত করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।