• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনে বাধার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোলেল রানা

জামালপুরের বকশীগঞ্জের ১ নং ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনে ইউপি সদস্যদের বাধার প্রতিবাদে জেলা প্রশাসকের হস্তক্ষেপ  কামনা করে সংবাদ সম্মেলন করেছে ১ নং ধানুয়া কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান লাখপতি।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে ধানুয়া কামালপুর ইউনিয়নের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন তিনি। তবে বিগত ২০ আগস্ট থেকে ইউপি প্যানেল চেয়ারম্যান গোলাপ জামাল, মোঃ সুমন, ইউপি মেম্বার লাবনী আক্তার, হোসনে আরা,সামিউল হক , নুরুল আমিন ও সাইফুল ইসরামরা ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাখপতিকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে  চেয়ারম্যান পরিষদের দায়িত্ব পালনে বাধা ও নানা ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে।
 এ বিষয়ে জেলা প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালকের কাছে ১ নং ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনের করে সরকারি সেবা সমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করার  জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।