• বুধবার, ০৬ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার

দেওয়ানগঞ্জে শিশু রমজান আলীর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে সাত বছর বয়সী মাদরাসা ছাত্র রমজান আলীকে হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারে মন্ডলপাড়া মাদরাসাতুল সুফফার শিক্ষার্থী ও স্থানীয়রা এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে নিহত শিশুর বাবা মাছুদ মন্ডল, মা রেনুকা, চাচা মঞ্জুরুল হক, স্বজন বদিউজ্জামান, শাহিদা আক্তারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গত ২০২৩ সালের ৩০ মে প্রতিবেশী মিজানুর রহমানের আমবাগানে শিশু রমজান আলী আম কুড়াতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরের দিন ৩১ মে বাগানের পাশর্^বতী জমির গর্তে তার লাশ পাওয়া যায়। পরিবার ও স্বজনদের দাবী পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী মিজানুর রহমান, তার দুই ছেলে সুমন ও মিলন শিশুটিকে হত্যা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশু রমজান আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে শিশুর বাবা মাছুদ মন্ডল বাদী হয়ে মামলা দায়ের করেন। বর্তমানে পিবিআই মামলার তদন্ত করছে, কিন্তু আসামীরা প্রভাবশালী হওয়ায় মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শণ করছে। মাদরাসা ছাত্র রমজান আলীর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের সহযোগীতার দাবী জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।