• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

জামালপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

ফজলে এলাহী মাকামঃ

‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বিশ^ শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।
সকালে শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে জেলা প্রশাসন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, ঝাওলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস, সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান, জামালপুর জিলা স্কুলের শিক্ষার্থী আল ওয়াসিউ আফরা ইউসা, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া কবির প্রমা, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাশরুর হোসেন অনন্তসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, শিক্ষকরাই জাতি গড়ার কারিগর, ছাত্র-শিক্ষকের সুসম্পর্ক সমাজের জন্য কল্যাণকর। শিক্ষার্থীদের অবশ্যই শিক্ষকদের শ্রদ্ধা করতে হবে এবং তাদের নিকট থেকে জীবন গড়ার দীক্ষা অর্জন করতে হবে। তবে কোন শিক্ষক যদি শিক্ষার্থীদের সাথে অন্যায় আচরণ করেন তার প্রতিক্রিয়াও শিক্ষকরা ফিরে পাবেন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জানার আগ্রহের পরিধি অনেক ব্যাপক, তাই শিক্ষকদেরকেও অনলাইনসহ বহুমুখী উৎস হতে আরও জ্ঞান অর্জন করতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।