• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম

জামালপুরে আঞ্চলিক গবেষণা -সম্প্রসারণ কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্টিত

শহর প্রতিনিধিঃ

বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি খাতে ব্যাপক ঝুঁকি আসায় পরিবেশের সাথে মানিয়ে নতুন জাত নির্বাচন চাষ পদ্ধতি বিষয়ে জামালপুরে আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গরবার(১৫ অক্টেবর) জামালপুর কৃষি গবেষণা কেন্দ্রের সেমিনার রুমে সকাল থেকে দিনব্যাপী কর্মশালায় বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কেন্দ্র জামালপুরের আয়োজনে চার জেলার কৃষি বিজ্ঞানীদের নিয়ে আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুর এর পরিচালক ড. মোঃ আলমগীর মিয়া, বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মন্জুরুল কাদির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সালমা আক্তার, জামালপুর বিডাব্লিউএমআরআই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মোখলেছুর রহমান।

এ সময় বক্তারা বলেন,গম লাভ জনক ফসল হওয়া স্বত্বেও আস্তে আস্তে চাষাবাদ কমে যাচ্ছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের কৃষিতে প্রভাব পরছে, ফলে কৃষি বিজ্ঞানীদের নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। তার কারনে সময় উপযোগী চাষ পদ্ধতি, জাত নির্বাচন করতে হচ্ছে। দেশে শস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করে যাচ্ছে। তাই কম সময়ে লাভজনক গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধি করা যায় সেটি নিয়ে গবেষণা হচ্ছে। ময়মনসিংহ অঞ্চলের গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এই কর্মশালায় ২৫ জন বৈজ্ঞানিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

তানভীর আহমেদ হীরা


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।