• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

জামালপুরে কলেজ শিক্ষার্থীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় গ্রেফতার এক

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি
জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের এক শিক্ষার্থীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে। বুধবার সকালে কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মাহবুব হাসান হৃদয়কে (১৫) অপহরণের পর সাত হাজার টাকা মুক্তিপণ আদায় করে অপহরণকারী আরাফাত হোসেন আদনান (২১)। এই ঘটনায় অপহরণকারী আরাফাতকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের সূত্রে জানা গেছে, অপহরণের শিকার সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মাহবুব হাসান হৃদয় বুধবার সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে মেস থেকে বের হয়। একই কলেজের পানাউল্লাহ আহমেদ ছাত্রবাসের সামনে পৌছালে কাঁচারীপাড়া এলাকার যুবক আরাফাত হোসেন আদনান ও তার এক সঙ্গী মাহবুব হাসান হৃদয়কে জোরপূর্বক অপহরণ করে মোটরসাইকেলে করে তুলে নিয়ে সিংহজানী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত কক্ষে নিয়ে যায়। এ সময় অপহরণকারী পৌর এলাকার উত্তর কাচারীপাড়া এলাকার হাসানুর রহমান হাসানের ছেলে আরাফাত হোসেন আদনান (২১), খামারবাড়ী এলাকার বদির ছেলে মো: সানি (২১), মুকুন্দবাড়ী এলাকার আপন (২২), সদর উপজেলার নান্দিনা এলাকার রেজাউল করিমের ছেলে মাসুমসহ আরও দুই থেকে তিনজন যুবক মাহবুব হাসান হৃদয়কে মারধর করে তার পরিবারের কাছে দশ হাজার টাকা মুক্তিপণ দাবী করে ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এক পর্যায়ে হৃদয় তার বাবাকে ফোন করে বিকাশের মাধ্যমে সাত হাজার টাকা পাঠাতে বলে। টাকা পাঠালে অপহরণকারীরা তাদের বিকাশ এ্যাকাউন্টে টাকা নিয়ে হৃদয়কে ছেড়ে দেয়। হৃদয় বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া গলাকাটি গ্রামের মো: মোজাম্মেল হকের (৬৫) ছেলে। সে শহরের স্থানীয় একটি মেসে থেকে লেখাপড়া করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সার মো: আতিক জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অপহরণকারী আরাফাতকে আটক করে ও হৃদয়কে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।