• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

দেওয়ানগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

রশীদুল আলম শিকদার:
জামালপুরের দেওয়ানগঞ্জে সাংবাদিক রফিকুল ইসলাম, নয়ন মিয়া ও মারুফের নামে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন করেছেন দেওয়ানগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ। বুধবার(০৬ নভেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, আমাদের সময় উপজেলা প্রতিনিধি ও আমাদের সময় প্রতিনিধি খাদেমুল ইসলাম অলিদ, ও পল্লী কন্ঠ প্রতিদিন আশরাফ হোসেন রাজা, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেল এস এর প্রতিনিধি ফারুক মিয়া, সাংবাদিক খোরশেদ আলম, সাংবাদিক এম.এ রাজ্জাক মিকা, ভোরের দর্পনের প্রতিনিধি আজাদ রহমান, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ও অলিয়ার মীর, সকালের সময় প্রতিনিধি মোঃ ফয়জুর রহমান মানববন্ধনে বক্তব্য রাখেন।
মানববন্ধনে ভূক্তভোগী সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, ২৮ আগষ্ট সোমবার সন্ধায় জামালপুরের কর্মস্থলে যান তিনি। বাড়ী ফেরার পথে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কান্না কাটির আওয়াজ শুনে তথ্য অনুসন্ধানে কাজে হাসপাতালে প্রবেশ করেন। প্রথমে জরুরি বিভাগে গেলে কোনো ডাক্তার খোজে পাওয়া পাননি। হাসপাতালের দোতালায় চিৎকার শুনে সেখানে গেলে রোগীর স্বজনরা চিকিৎসকের অবহেলায় রোগী মারা গেছেন বলে দাবী করছেন। কর্মরত সাংবাদিক রফিকুল ইসলাম সেখানে ভিডিও ধারন করেন এবং সংবাদ পরিবেশন করেন। এ ঘটনায় বকশীগঞ্জ পরিবার পরিকল্পনা কর্মকর্তার আজিজুর রহমান সাংবাদিকদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করেন এবং সাংবাদিক রফিকুলসহ তিন জনের নামে মামলা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।