• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন দুইজনকে কারাদণ্ড ১ লক্ষ টাকা জরিমানা

জামালপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উদ্বোধনের দিনে জাতীয় পতাকা অবমাননা

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি

জামালপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধনের দিনে আইন লঙ্ঘন করে সুর্যাস্তের পরও উড়ছিলো জাতীয় পতাকা। শনিবার দুপুরে শহরের ফৌজদারি মোড় এলাকায় ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করা হয়।

শনিবার সন্ধ্যা ৭টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দুইটি ভবনের নির্মানকাজ সম্পন্ন হয়েছে, একটি ভবন নির্মানাধীন রয়েছে। নবনির্মিত একটি ভবনে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অফিস কক্ষ ও তিনটি পাঠদান কক্ষ রয়েছে। পার্শ্ববর্তী অপর ভবনটিকে করা হয়েছে মিলনায়তন। নতুন ভবন দুইটিতে আলোকসজ্জাও করা হয়েছে। তবে শ্রেনীকক্ষ ও মিলনায়তন ব্যবহার উপযোগী করতে আসন স্থাপনসহ অন্যান্য সাজসজ্জার কাজ চলছিলো। তবে সুর্যাস্তের পর রাতেও মিলনায়তন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় ছিল, যা জাতীয় পতাকার অবমাননা। আইন অনুযায়ী সুর্যোদয় থেকে সুর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করার কথা থাকলেও এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের প্রথম দিনই জাতীয় পতাকা অবমাননার ঘটনায় হতবাক সচেতন নাগরিকগণ। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোন উর্ধতন কর্মকর্তা বা শিক্ষক ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান সরকার জানান, আজ ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেখান থেকে চলে আসি। রাতেও ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন অবস্থায় আছে কিনা আমার জানা নেই।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস জানান, সুর্যাস্তের পরও জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসারকে অবহিত করা হয়েছে। তারা ক্যাম্পাসে যাচ্ছে। কেন এমনটি ঘটেছে এ বিষয়ে আমি খোজ খবর নিচ্ছি।

উল্লেখ্য, গত ২০১৩ সালে বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পায়। এরপর থেকেই শহরের পাচরাস্তা মোড় সংলগ্ন অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটিতে বাংলা, ইংরেজি, আইন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞানসহ ১২টি বিষয়ের কোর্স চালু রয়েছে। সম্প্রতি শহরের ফৌজদারি মোড় এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে ১৬ একর জায়গা বন্দোবস্ত দেয় প্রশাসন। সেই জমিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থায়ী ক্যাম্পাস নির্মানের জন্য ভবন নির্মান শুরু করে। আজ অস্থায়ী ক্যাম্পাস থেকে আইন বিভাগ স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।