• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

জামালপুরে সরিষাবাড়িতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফজলে এলাহী মাকামঃ

জামালপুরের জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সরিষাবাড়ি উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সরিষাবাড়ি সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায়  এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।জামালপুর জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।এ সময় অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, স্কুলের প্রধান শিক্ষক আনিসুর রহমান,আমন্ত্রিত অতিথি সুইড বাংলাদেশ সরিষাবাড়ি শাখার নির্বাহী সচিব  আবুল হোসেন সরকার সহ   অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি বলেন, বাচ্চাদের শারীরিক ও মানসিক বৃদ্ধির জন্য খেলাধুলার বিকল্প নেই। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে সুযোগ তৈরি করে দিতে হবে। অত্র বিদ্যালয়ের বালক বালিকারা স্পেশাল অলিম্পিকে পূর্বের ন্যায় ভবিষ্যতেও নিজেদের সেরাটা দিয়ে বিজয় ছিনিয়ে আনবে। জেলা ক্রীড়া অফিস, জামালপুর সহযোগিতা থাকবে এই আশা ব্যক্ত করেন জেলা ক্রীড়া অফিসার ।

ক্রীড়া প্রতিযোগিতায় ১৮ টি ইভেন্টে মোট ১২০ জন বালক বালিকা অংশগ্রহণ করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগির হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।