• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

জামালপুরে বন্ধ থাকা স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী করতে পরিচ্ছন্নতা ও সংস্কার অভিযান

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে প্রায় এক বছর ধরে বন্ধ থাকা স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার অভিযান শুরু হয়েছে। বুধবার সকালে শহরের অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, আম্পায়ার, কোচ, রেফারী ও বিভিন্ন ক্লাবের সংগঠকবৃন্দ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কার্যক্রমের আয়োজন করে।
অভিযানের উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব আবিদ সৌরভসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, প্রায় এক বছর ধরে স্টেডিয়ামটি বন্ধ থাকায় খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। জেলার সকল পর্যায়ের ক্রীড়া কার্যক্রম চালু করার লক্ষে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ করা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে সকল সংস্কার কাজ শেষ করে খুব শীঘ্রই ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলার টুর্নামেন্ট শুরু হবে। পরে সকলেই স্বেচ্ছশ্রমের ভিত্তিতে স্টেডিয়ামের পরিচ্ছন্নতা ও সংস্কার কাজে অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।